সিলেট নগরীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাতে নগরীর কাজীটুলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন আহমদ (৪০) ওই এলাকার বিহঙ্গ ১৯ নং বাসার বাসিন্দা মৃত আনা মিয়ার ছেলে। তিনি চাদরের ব্যবসা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন আহমদকে ইফতারের জন্য ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান স্বজনরা। এসময় তাকে বারবার ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজা ভেঙে তারা সুমন আহমদের লাশ উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed