হবিগঞ্জে ছাত্রলীগ নেতা ফুল মিয়া গ্রেফতার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এফ এম ফুল মিয়া খন্দকার মায়াকে (৩৪) গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মায়া সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং উপজেলা তাঁতীলীগ সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি কবির মিয়া খন্দকারের ছোট ভাই।
পুলিশ জানায়, মায়ার বড় ভাই কবির শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আন্দোলনে হামলার ঘটনায় চুনারুঘাট থানার মামলায় আসামি হয়ে পলাতক। এ হামলায় মায়ারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম গণমাধ্যমকে জানান, ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জড়িয়ে ফেসবুকে গুজব ছড়াচ্ছিলেন মায়া।
Related News
১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More



Comments are Closed