ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৯৪ শতাংশ ফেল
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৫ দশমিক ৯৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯৪ দশমিক ০৭ শতাংশই ফেল করেছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
জানা যায়, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর মোট পাস করেছে ৭,৪৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছে ৬৯২২ জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন।
গত ১৫ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরের আটটি কেন্দ্রে একযোগে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৭ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগসমূহ এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।
ফলাফল প্রকাশিত সকল ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৫ মার্চ বিকেল সাড়ে ৩টা থেকে বিস্তারিত তথ্যের ফরম ও বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন।’
Related News
শাবিপ্রবির ছাত্রী হলে ফাটল দেখা দেওয়ায় ৩৬ শিক্ষার্থীকে অন্যত্র স্থানান্তর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলখ্যাতRead More
শিক্ষা ছুটিতে বিদেশে গিয়ে ফেরেননি খুবির ৩৯ শিক্ষক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৪ বছরের ইতিহাসে উচ্চশিক্ষার জন্য শিক্ষাRead More



Comments are Closed