গোলাপগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের রফিপুর এলাকায় ট্রাকচাপায় মামুন আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে রফিপুর নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন আহমদ উপজেলার পাঁচমাইল এলাকার শিংপুর গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্যা।
তিনি জানানা- নিহত মামুন তার মোটরসাইকেল নিয়ে হেতিমগঞ্জ বাজারের দিকে আসার পথে রফিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Related News
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More
সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed