গোয়াইনঘাটে ধর্ষণে ব্যর্থ হয়ে মাদ্রাসার ছাত্রীকে কোপালো বখাটে!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনরতল গ্রামের আজমল আলী নামের এক বখাটে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসা ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত করেছে। বর্তমানে এই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মেয়েটি একই ইউনিয়নের মনরতল গ্রামের বাসিন্দা এবং স্হানীয় লামাই মাদ্রাসার ছাত্রী বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১২টার দিকে বখাটে আজমল আলী ওই মাদ্রাসা ছাত্রীর ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের লাইট নিভিয়ে ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি বাঁচতে তার সাথে ধস্তাধস্তি করে। কিন্তু এক পর্যায়ে বখাটে আজমল তার হাতে থাকা ধারালো দা দিয়ে মেয়েটির শরীরের হাত ও পিটে এলোপাতাড়ি ভাবে কোপ মেরে দ্রুত পালিয়ে যায়। এসময় মেয়ের আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম জানান, আমরা বিভিন্ন মাধ্যমে এমন সংবাদ শুনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অফিসার ইনচার্জ এর নির্দেশনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed