Main Menu

আখাউড়ায় ৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: আখাউড়া থেকে ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আখাউড়া রেলওয়ে থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নারীর নাম ময়না বেগম (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে গোয়েন্দা পুলিশের ইনচার্জ এসআই মোহাম্মদ আবু কাউছার।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে আসার পথে আখাউড়া স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেন থেকে ময়না বেগম (৫০) কে আটক করা হয়। এসময় তার কাধে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটকের পর তাকে আখাউড়া রেলওয়ে থানায় হস্থান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed