Main Menu

গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় আহত তিন সাংবাদিক

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বাংলা টিভি, নাগরিক টিভি ও আনন্দ টিভির তিন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত হয়ে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Manual8 Ad Code

সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে গোয়াইনঘাটের জাফলং ব্রিজ সংলগ্ন এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

হামলায় আহতরা হলেন- বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি ও জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাজু, নাগরিক টিভির গোয়াইনঘাট প্রতিনিধি সালমান ও আনন্দ টিভির প্রতিনিধি ইব্রাহীম।

জানা যায়, মাই টিভির সাংবাদিক হুমায়ুন ও নাগরিক টিভির গোয়াইনঘাট প্রতিনিধি সালমানের মধ্যে দেনা-পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। এর জেরে সোমবার রাত ১১টার দিকে বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু, নাগরিক টিভির সাংবাদিক সালমান ও আনন্দ টিভির সাংবাদিক ইব্রাহিম আলীসহ পাঁচজন গোয়াইনঘাট থেকে জাফলং যাওয়ার পথে জাফলং ব্রিজের মুখে তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন সদ্য গোয়াইনঘাট প্রেসক্লাব থেকে বহিষ্কার হওয়া মাই টিভির কথিত সাংবাদিক হুমায়ুন। শুরু হয় সালমানের সাথে টাকা পাওনা নিয়ে বাকবিতণ্ডা, যা থেকে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এসময় সাংবাদিক দুলাল হোসেন রাজু মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে হুমায়ুন আহমেদ ও তার ছেলে এবং অন্যান্য কয়েকজন সন্ত্রাসী মিলে দুলাল হোসেন রাজুর ওপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে, যা মোবাইলে ধারণ করা একটি ভিডিওচিত্রে দেখা গেছে। দুলালকে বাঁচাতে এগিয়ে আসা সাংবাদিক সালমানসহ আরও তিনজনকেও বেধরক মারধর করে হুমায়ুন ও তার ছেলেসহ অন্যান্য সন্ত্রাসীরা। এসময় সাংবাদিক সালমানের ব্যবহৃত মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়।

Manual6 Ad Code

হামলার খবর শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত সাংবাদিকদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual7 Ad Code

এদিকে প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুলাল জানান, যে সময় যে দল ক্ষমতায় থাকে হুমায়ুন কৌশলে সেই দলের নাম ভাঙিয়ে অসামাজিক কার্যকলাপ চালান এবং এটা পরিচালনার জন্য তার নিজস্ব একটি বাহিনীও রয়েছে। বর্তমানেও তিনি একই ধান্দায় ব্যস্ত। তারই ধারাবাহিকতায় তার বাহিনী নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটিয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে হামলা হয়েছে তা তিনি জানেন না।

তিনি জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code