ভোর রাতে গোয়াইনঘাটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাহেল শাহরিয়ার নামে এক যুবক। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
সাহেল (২০) উপজেলার পশ্চিম আলিরগঁাও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে জাফলং এর দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। উপজেলার রাধানগর বাজারের পাশে দুষ্কৃতিকারীরা তার মোটরসাইকেল আটকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি নিয়ে যায়। এ সময় তাকে আঘাত করে রাস্তায় ফেলে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন- খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ছিনতাই নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed