সিলেটে ৭৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাক ভর্তি ৭৪ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পণ্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে একটি কাভার্ড ভ্যান।
গ্রেপ্তারকৃতরা হলো, বাগেরহাট জেলার রামপাল থানার পিত্যে এলাকার তরফদার জালালের ছেলে সিরাজুল ইসলাম (২৬) এবং একই এলাকার মোঃ বক্কার মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৭)।
পুলিশ জানায়, গত রবিবার (১৬ মার্চ) রাতে শাহপরাণ থানার সুরমা গেট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় একটি হলুদ ও নীল রঙের কাভার্ড ভ্যান (রেজিঃ নং- খুলনা মেট্রো-ট-১১-২০২১) আটক করে এতে তল্লাসী চালিয়ে ৭৪ লাখ ৫৪ হাজার ২শ ৪০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে রেড বুল এনার্জি ড্রিংক ৪ হাজার ৫৩৬ পিস, নেহা ফাস্ট কালার মেহেদী ১৪ হাজার ৪শ পিস, এসটি ব্যান্ডের চশমা ৫ হাজার ৮শ ২০ পিস, ভারতীয় শাড়ি ৩৫৪ পিস, ভারতীয় থ্রি-পিছ ২৭৬ পিস, ভারতীয় লেহেঙ্গা ২৩ পিস এবং ভারতীয় জামা (ছোটদের টু-পিস) ৪২ পিস।
এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More



Comments are Closed