Main Menu

নির্বাচিত হলে ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব: লুনা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ-ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিনী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তাই, আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এম ইলিয়াস আলীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের শিকার হয়েছেন, তাদেরকে আমাদের দল সর্বদা অগ্রাধিকার দেবে, এমনটাই আমি বিশ্বাস করি। ১৬ বছর ধরে আওয়ামী সরকার বাকশাল কায়েম করে দেশের জনগণের উপর নির্যাতন চালিয়েছে, এমনকি এম. ইলিয়াস আলীর মতো নেতাকেও গুম করেছে। এই ইউনিয়নের কৃতি সন্তান গাড়ি চালক আনসার আলীসহ অসংখ্য বিএনপি নেতাকর্মীও এই সরকারের হাতে গুম হয়েছেন। তিনি আরো বলেন, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কারণে সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বললেও তাদের উপর অত্যাচার নিপীড়ন চালানো হতো। তবে, সর্বশেষ ৫ই আগস্ট, বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনার সরকার দেশ ত্যাগ করে পালিয়ে গেছে। এটি বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানাই।

Manual2 Ad Code

সোমবার (১৭ মার্চ) ২নং খাজাঞ্চী ইউনিয়নে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থ্যতা, এম ইলিয়াস আলী ও গাড়ি চালক আনসার আলীসহ সকল গুমকৃত ব্যক্তির সন্ধ্যান কামনায় করে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

২নং খাজাঞ্চী ইউনিয়নে বিএনপি সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ আহমদ, উপজেলা বিএনপির দফতর সম্পাদক আমিরু উদ্দিন মেম্বার এবং বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েস মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, পৌর যুবদেলর আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা দিলওয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর, উপজেলা ছাত্রদলের সদস্য কয়েস আহমদ সবুজ।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন সমন্বয়ক আসাদুজ্জামান নুর আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কদর উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য জাহিদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, আব্দুল মুমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমদ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুলতান মিয়া মেম্বার, খায়রুল আমিন কবির, শওকত আলী, ধন মিয়া, আফতাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা রইছ মিয়া, ইছবর আলী, আবু সৈয়দ, লিয়াকত আলী, শফিকুল ইসলাম মেম্বার, আব্দুর রব মেম্বার, তৈয়বুর রহমান, আজিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর আলী, জমির উদ্দিন, জামাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন, হারিছ আলী, ফারুক মিয়া, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সালমান, সদস্য সচিব রহিম আলী, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, শ্রমিকদলের সাবেক আহ্বায়ক মাসুক মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code