সিলেটে অসামাজিকতার দায়ে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে পাঁচ নারীর সাথে এক যুবককে আটক করা হয়েছে।
আটক পাঁচজনই অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন- শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গার্ডেন টাওয়ারের ১২ তলার ৪১২৪নং ফ্ল্যাটে অভিযান চালায় সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে এসএমপি অ্যাক্টের ৭৭ ধারায় বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
Related News
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩ লাখ ১৫ হাজার টাকাRead More



Comments are Closed