কানাইঘাটে গাড়ির ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় একটি মিস্টান্ন কোম্পানীর গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহি মারুফ আহমদ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফ পৌরসভার ঢালাইচর এলাকার ফল ব্যবসায়ী ফারুক আহমদের ছেলে। সে কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় ইলেকট্রিক দোকানের ব্যবসায়ী ছিলো বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, পৌরসভার রামপুর এলাকায় মিষ্টান্ন একটি কোম্পানি মিঠাই সুইটমিটের গাড়ি বাইসাইকেলে থাকা মারুফকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed