পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১৩ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: কলিযুগ পাবনাবতারী শ্রীশ্রী মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) এবং নিত্যলীলায় প্রবিষ্ট গুরুদেব প্রভুপাদ শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোলো প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস বাবুল, রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- নেপাল তালুকদার; সিলেট।
১৪ মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে ষোলো প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়ে ১৫ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা সিলেট, বিনোদ বিহারী দাস বাবুল; পনিটুলা সিলেট, আশ্রম সম্প্রদায়; মৌলভীবাজার, সখি সম্প্রদায়; খুলনা, হরিনাম সম্প্রদায়; কুমিল্লা, অনুরাধা সম্প্রদায়; গোপালগঞ্জ, নবসখী সম্প্রদায়; মৌলভীবাজার ও নেপাল তালুকদার; সিলেট।
১৬ মার্চ রবিবার সকাল ৯টায় কলঙ্কমোচন; পরিবেশনায়- নেপাল তালুকদার; সিলেট। দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed