Main Menu

জাফলংয়ে ৬২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ ও তাঁর সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জহির উদ্দিন এবং সাহাব উদ্দিন।

পরবর্তীতে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু করে অপরাধীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Share





Related News

Comments are Closed