সিলেটে বিদেশি মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
গত রবিবার (৯ মার্চ) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজারে একটি যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে মদসহ ২ জনকে আটক করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
আটককৃতরা হলেন, শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভাতকাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed