তামাবিল স্থলবন্দরে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অফিস উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: তামাবিল স্থলবন্দরে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার (৭ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে এ অফিস উদ্বোধন করা হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন তামাবিল জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুর রব ও মোয়াজ্জিম হাফেজ এনামুল হক ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক মোঃ সুহেল আহমদ, কার্যকরী সদস্য মোঃ মনিরুল হক, মোঃ জুয়েল আহমদ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক পরিচালক ও গ্রুপের সাবেক সহ-সাধারণ সম্পাদক পিন্টু চক্রবর্ত্তী, স্বপন দেবনাথ, জুনেদ আহমদ জয়নাল, বিপ্লব সরকার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোঃ আরিফ হোসেন, বড়ছড়ার কয়লা আমদানীকারক মোঃ জুয়েল আমীন, দি সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের সদস্য শামীম আহমদ, শাইজ উদ্দিন, মোঃ রুবেল মিয়া ও মোঃ নুর মিয়া সহ এলাকার মুরুব্বীয়ান এবং সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed