সিলেটে জয়বাংলা ব্রিগেড সদস্য বাবুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জয় বাংলা ব্রিগেডের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সদস্য বাবুল আহমদকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) রাতে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবুল আহমদ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া আটগাঁও এলাকার রফিক মিয়ার ছেলে।
তিনি এসএমপির কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ আরও ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেট ওসমানী মেডিকেলে নতুন পরিচালক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক হিসেবেRead More
সিলেটে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ নেতা গ্রেফতার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিতRead More



Comments are Closed