ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।
উপজেলার জাউয়াবাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- তাজ ব্রাদার্স ষ্টোর ১ লক্ষ টাকা , হাজী মুশাররফ আলী ষ্টোরে ৫০ হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোরে ১০ হাজার টাকা, জনতা বেকারি ১০ হাজার টাকা, রনজিত বাবুর দোকানে ২০ হাজার, কানু তালুকদার ৩০ হাজার, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০ হাজার টাকা এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
Related News
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual8 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More
জগন্নাথপুরে স্ত্রী চলে যাওয়ায় পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘরRead More



Comments are Closed