খাদিমপাড়ায় সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়ায় আজ বুধবার সংঘটিত সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে এ ঘটনার মুল কারন উদঘাটন এবং সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত কিনা তা খুঁজে বের করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন।
তদন্তে দোষী প্রমানিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
Related News
সাংবাদিক মোজাম্মেল হকের পিতা আব্দুল মানিক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন মোজাম্মেল হকের পিতা আব্দুলRead More
জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা শাখার সাবেক সাধারণ কমরেড শফিকুর রহমান সুমনRead More



Comments are Closed