Main Menu

সিলেটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) বিকেলে নগরীর কুশিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাহিমা আক্তার (২৩) চট্টগ্রামের রাউজান থানার শেখ পাড়া গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী। তার স্বামী মো. ইমন আহমদ (৩০) দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করে আসছেন। রাহিমা বেগম কুশিঘাট এলাকার পালপুরে বসবাস করে আসছিলেন।

Manual7 Ad Code

পুলিশ জানায়, দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে রহিমার কোন সাড়াশব্দ না পেয়ে ওই বাসার বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। এসময় রাহিমার লাশ ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

Manual4 Ad Code

মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) নুরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নতাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code