Main Menu

পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে নারী আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মাধবপুর থানার কাশিমনগর ফাঁড়ির পুলিশ। গাঁজাসহ আটক নারী হল দিনাজপুর জেলার কসবা গ্রামের ফজর আলীর মেয়ে রোকসানা আক্তার(৩৫)।

Manual3 Ad Code

বুধবার (৫ মার্চ) বিকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই নারীকে আটক করে।

Manual2 Ad Code

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান এএসআই সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। তিনি জানান, পুলিশের কাছে খবর আসে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা চেঙ্গারবাজার সড়ক দিয়ে গাঁজার চালান আসতে পারে। বুধবার বিকালে মনতলা চেঙ্গারবাজার সড়কের সমজদিপুর এলাকায় দিয়ে বোখরা পরিহিত একজন নারী একটি সিএনজিতে যাওয়ার সময় তাকে থামানো হয়।পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশী করে পেটের সঙ্গে পেঁচানো ৪কেজি গাঁজা জব্দ করা হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code