সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১.৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন।
তিনি জানান, ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিলো মায়ানমার ও ইন্ডিয়ার সীমান্ত এলাকায়। এর মাত্রা ছিলো ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।
তিনি আরও জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রাRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮Read More



Comments are Closed