বড়লেখায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ আহত দুইজন মারা গেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন, বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে বড়লেখা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।
গত (৩ মার্চ) সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে।
এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ ও ফাহাদ মনসুরের মৃত্যুতে তাদের পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সাথে উল্টো দিক থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে স্বজনরা তাদের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ফাহাদ মারা যান। একইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ মারা যান।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত শিক্ষকসহ দুজন মারা গেছেন। এরমধ্যে শিক্ষকের ভাই থানায় যোগাযোগ করে জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই।
Related News
বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধে প্রাণ গেল দর্জির
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে লোহার রডের আঘাতে মো.Read More
কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীRead More



Comments are Closed