Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবকলীগ ও আ.লীগের ৩ জন আটক

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলা থেকে মাদক সেবনরত অবস্থায় স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে নগরীর তালতলা থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটকের সময় ওই তিনজন তালতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে মাদক সেবনরত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নগরীর কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা যুগেন্দ্র কুমার নাথের ছেলে সিতীশ চন্দ্র নাথ (৫০), মির্জাজাঙ্গালের মৃত ইন্দ্র কুমারের ছেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং জালালাবাদ আবাসিক এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন (৫১)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নগরের তালতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদকের রঙ্গমঞ্চ থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code