সিলেটে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীসহ বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গাছে লোহার পেরেকে সাইনবোর্ডসহ নানা ধরনের প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখা হয়েছে। নির্দ্বিধায় মানুষ পেরেক মেরে গাছ মারছে। এইসব গাছ সুরক্ষায় পেরেক অপসারণ করা হচ্ছে।
মঙ্গলবার (৪ মার্চ) গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সিলেট বন বিভাগের আয়োজনে সিলেট জেলা প্রশাসনের সহযোগীতায় জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ডিসি শের মাহবুব মুরাদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেসব জায়গায় গাছে পেরেক লাগানো হয়েছে সেই গাছগুলো রক্ষা পাবে ও মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি পাবে। একই সঙ্গে গাছ সুরক্ষায় পেরেক না লাগানোর জন্য সকলকে আহবান করছি।
বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির সকল শ্রেণির নাগরিককে সচেতন করতে এ কর্মসূচি এক মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন।
Related News
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More



Comments are Closed