সিলেটে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে পশ্চিম তেররতন মুসলিম শাহ (রহ.) জামিয়া মসজিদে তারাবির নামাজের সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মুরশেদ মিয়া (৬৫) সিলেট নগরীর পশ্চিম তেররতন এলাকার একটি কলোনীতে ভাড়া থাকতেন ও তার নিজের বাড়ি চট্টগ্রামে।
প্রত্যক্ষদর্শী জানান, নগরীর পশ্চিম তেররতন মুসলিম শাহ (রহ.) জামিয়া মসজিদে সোমবার এশার জামাত শেষে তারাবির নামাজের প্রথম রাকাতেই মুরশেদ মিয়া (৬৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাকে অন্য মুসল্লিরা সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পশ্চিম তেররতন এলাকার বাসিন্দা সামাদ খান বলেন, তারাবির নামাজের প্রথম রাকাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লে মসজিদের অন্য মুসল্লিদের সহযোগীতায় তার আত্মীয় স্বজনরা হাসপাতালে যায়। সেখানে দায়িত্বর চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে রাওয়ানা দেন।
Related News
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More



Comments are Closed