শিশু পরিবারের এতিমদের সাথে ইফতার করলেন সিলেটের বিভাগীয় কমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, এতিম সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের সমাজের মূলস্ত্রোতধায়ার নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। এজন্যে তাদের শিক্ষাসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করছে।
তিনি ২ মার্চ রোববার মাহে রমজানের প্রথম দিন নগরীর রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এর বাসিন্দা এতিমদের সাথে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, রাজস্ব শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির, সিলেটের এনডিসি মোঃ ওমর সানী আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, সহকারী পরিচালক নাজিম উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মুক্তার হোসেন, ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, সিনিয়র সাংবাদিক ও সিলেট বধির সংঘের সভাপতি হাজী এম আহমদ আলী।
দোয়া পরিচালনা করেন শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক মাওলানা আতাউর রহমান। বিজ্ঞপ্তি
Related News
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More



Comments are Closed