Main Menu

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ১৭৪ বস্তা ভারতীয় চিনি আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুুইটি গুদামে অভিযান চালিয়ে ১৭৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে সেনাবাহিনী। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জৈন্তাপুরের হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১লা মার্চ) বেলা ২টায় বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট) এর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজারের দুইটি গুদামে তল্লাশী চালিয়ে একটিতে ৬৯ বস্তা ও অপর গুদামে ১০৫ বস্তা ভারতীয় চিনি আটক করে।

সেনাক্যাম্প সূত্রে আরো জানানো হয়, আটককৃত চিনিগুলো বিধিমোতাবেক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed