সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা চৌধুরীর পিতৃবিয়োগ, শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরীর বাবা আব্দুল হান্নান চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
মহানগরের আম্বরখানা হাউজিং এস্টেট আবাসিক এলাকার ১০০ নং বাসার বাসিন্দা আব্দুল হান্নান চৌধুরী রোটারি ক্লাব অব সিলেটের সাবেক প্রেসিডেন্ট, সিলেট হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদ সদস্য, সিলেট ডায়াবেটিক সমিতির সম্মানিত সদস্য ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর প্রথম শ্রেণির কন্ট্রাক্টর ছিলেন।
শনিবার বাদ যোহর সিলেট শাহজালাল রাহ. দরগাহ মসজিদে জানাযার নামাজ শেষে মাজার সংলগ্ন কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের শোক;
সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরীর বাবা আব্দুল হান্নান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed