Main Menu

স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থা।

বুধবার রাত ৮টায় সিলেট নগরীর বাদামবাগিচা বাজার এলাকায় গরিব ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্ব ও সংগঠনের সদস্য জনপ্রিয় আসলামের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা এ কে কামাল হোসেন, উপদেষ্টা সাইদ মাহমুদ ওয়াদুদ, আহমদ হোসেন খান ও রিপন আহমদ।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- স্বপ্ন দেখি সমাজ কল্যাণ সংস্থার সদস্য সায়েম আহমদ রনি, মিটু আহমেদ, রবিউল আলম, মানবিক সোহেল, সুমন আহমেদ, জুবায়ের আহমদ দুদু, জাকির আহমেদ, আকবর আলী, রাব্বি আহমেদ, মোঃ পলাশ, জাহেদুল ইসলাম ও টিপু সুলতান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বাদামবাগিচা ও ইলাশকান্দি এলাকার প্রায় দেড় শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

Share





Related News

Comments are Closed