সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত নারী লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইঘাট উপজেলার বাঘের সড়ক গোয়ালজুড় ১১ নং কূপের সামনে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে হাঁইওয়ে পুলিশ। পুলিশের ধারণা দ্রুতগামী গাড়ীর চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ গোয়ালজুড় ১১নং কুপ এলাকা থেকে ঐ নারীর মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় নিহত ওই নারী মুখমণ্ডল রক্তাক্ত অবস্থা ছিলো। এ সময় তার সাথে কোন পরিচয়পত্র না থাকায় এবং তাৎক্ষণিক কোন ব্যাক্তি নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি। মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহতের কেউ থানায় এসে খোঁজ নেয়নি বলে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরো জানান নিহতের পরিচয় সনাক্ত করা গেলে থানায় এসে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed