সিলেটে ৬১ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নগরীর মহাজনপট্টিস্থ কাষ্টঘর রোডের প্রবেশমুখ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফুল ইসলাম রাফি (২৫) নগরীর ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগরের মো. সেলিমের ছেলে। এসময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
« সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত নারী লাশ (Previous News)
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed