দেয়ারাবাজারে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে সরকুম আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের মৃত কনাই মিয়ার পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতেও বৃদ্ধ সরকুম আলী নিজ শয়নকক্ষে ঘুমিয়েছিলেন। পরদিন ভোরে পার্শ্ববর্তী খড়ের ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচানো বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed