বগুড়া-নওগাঁ মহাসড়কে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি অটোভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকটিকে এখনও আটক করা যায়নি। তবে, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed