সিলেটে ট্রাকে বালুর নিচে মিললো ৩১৯ বস্তা ভারতীয় চিনি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অভিনব পন্থায় ভারতীয় চোরাচালানের চিনি পাচারের চেষ্টা করছিল চোরাকারবারিরা। পুলিশের চোখ ফাঁকি দিতে ট্রাকে চিনির বস্তা বোঝাই করে উপরে বালু চাপা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। বালুর নিচ থেকে পুলিশ ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিনির চালানটি জব্দ করে শাহপরাণ থানাপুলিশ। এসময় চোরাকারবারের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। এসময় বালু চাপা দিয়ে চিনি পাচারের বিষয়টি টের পায় পুলিশ।
পরে পুলিশ বালু সরিয়ে ট্রাকের ভেতর থেকে ৩১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। জব্দকৃত চিনির মূল্য ১৮ লাখ ৭৫ হাজার ৭২০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এসময় চোরাকারবারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। তারা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চমনাই গ্রামের মো. মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭) ও একই উপজেলার জয়রামপুরের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed