Main Menu

কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অপর ট্রাকের চালক আহত হয়েছেন।

নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

জানা যায়, নিহত জীবন আহমেদ হাইট্রলিক ড্রাম ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জীবন মিয়া। বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনা কবলিত ২টি গাড়ি জব্দ করা হয়েছে, তবে থানায় আনা সম্ভব হয়নি গাড়ীগুলো দুমড়েমুচড়ে গেছে। লাশ এখনও সিলেট ওসমানী মেডিকেল কলেজ আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed