সিলেটে ডেভিল হান্টে আরও তিনজন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরও তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর মেজরটিলা পূর্ব ভাটপাড়ার আশরাব আলীর ছেলে, মহানগর স্বেচ্ছাসেবক লীগ কর্মী আমির আলী (৪৪), মোগলাবাজারের রায়বান ভূপাল গ্রামের ইব্রাহীম আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৬) ও সিলাম ইউনিয়নের উলালমহল গ্রামের মৃত মো.সোনা মিয়ার ছেলে মো. কবির আহমেদ (৪৩)।
এ নিয়ে সিলেট মহানগর পুলিশ ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৫০ জনকে গ্রেফতার করেছে।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed