শাবিপ্রবির ৩৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবস সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
পতাকা উত্তোলনের পর আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এ এসে সমাবেশে মিলিত হয়। পরে বেলুন উড়ানো এবং কেক কাটার মাধ্যমে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন উপাচার্য।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আজকে সত্যিই একটি আনন্দের দিন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। সেজন্য সবার সহযোগিতাতা কামনা করছি। শাবিপ্রবিকে শিক্ষা ও গবেষণা ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী উচ্চ শিক্ষার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠান হিসেবে দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেটের পুণ্যভ‚মিতে ৩২০ একর জায়গা নিয়ে ১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি তিনটি বিভাগে ১৩ জন শিক্ষক ও ২০৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ৭টি অনুষদের অধীনে ২৮ টি বিভাগ, ২টি ইনস্টিটিউশন, ৪টি অনুমোদিত (অ্যাফিলিয়েটেড) মেডিকেল কলেজ এবং ১টি অনুমোদিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। আজ তিন দশকের বেশি সময়ে পাঁচ শতাধিক শিক্ষক ও বার হাজারের বেশি ছাত্রছাত্রী নিয়ে এক মহীরুহে পরিণত হয়েছে শাবিপ্রবি।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed