রমযানে কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু ২২ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর আয়োজন করা হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবীসহ সব ধরনের শিক্ষার্থীদের জরুরীয়াতে দ্বীনসহ বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দিতে প্রতিবছরের ন্যায় এবারও এই কোর্স অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনসহ অন্যান্য কেন্দ্রে পয়লা রমজান থেকে প্রশিক্ষণ কোর্স শুরু হয়ে চলবে ২৭ শে রমজান পর্যন্ত।
বোর্ডের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী এবং চট্রগ্রামের ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছসহ অভিজ্ঞ আলেমরা প্রশিক্ষণ প্রদান করবেন।
মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ এর ভর্তি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলমান থাকবে।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ বোর্ডের সদর দপ্তরে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন।
সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে উপকৃত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক ও জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী।-বিজ্ঞপ্তি
Related News
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রচারপত্র বিতরণ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্তRead More
৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি প্রবাসী কন্যাদের
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদেরRead More



Comments are Closed