কুলাউড়ায় গাঁজা সেবনের দায়ে ৫ ব্যক্তিকে কারাদণ্ড
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গাঁজা সেবন ও বহনের দায়ে পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন তাদের এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মো. রাজু মিয়া, জুনেদ আহমদ, মো. সেলিম, বিধু মালাকার ও নাজির আহমদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এ সময় গাঁজা সেবন ও বহন করার অপরাধে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তারমধ্যে দুইজনকে ৫ দিন করে এবং তিনজনকে ৩ দিন করে এই সাজা দেওয়া হয়।
অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর কাকণ রাজ জয় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed