Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে ১১ নারী পুরুষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে নগরের একটি আবাসিক হোটেল থেকে ১১ জন নারী পুরুষকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বন্দরবাজারের তালহা আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অসামাজিক কার্যকলাপের দায়ে আটককৃতরা হলেন, রুনা খাতুন(৩০), হাসিনা বেগম (৩০), আকলিমা আক্তার (১৯), মোহাম্মদ আলাউদ্দিন (৫০), মোঃ ইয়াছিন আহমদ(২২), সাইফুল ইসলাম (৩৪), শাহবাজ মিয়া (২৪), লোকমান হোসেন অপু (২৮), উজ্জল মিয়া (২২), মোঃ নাজমুস সাকিব (২০), ও মোঃ সুমন মিয়া (৩৩)।

সিলেটে মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed