সিলেটে নিখোঁজ কিশোরীকে নেত্রকোণা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থেকে নিখোঁজ হওয়া এক যুবককে নেত্রকোণা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।
গ্রেপ্তার মোঃ ইব্রাহীম আহমেদ (১৯) নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার মামুদপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ভিকটিম (১৫) নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার মা মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪১৩, তারিখ-৩০/০১/২০২৫) দায়ের করেন।
গত ৩ ফেব্রুয়ারী (সোমবার) পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করে। পরে মোহনগঞ্জ থানায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ হওয়া কিশোরীর মায়ের জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত যুবককে সিলেট আদালতে সোপর্দ করা হয়।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed