সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১০ দিনব্যাপী বইমেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে শেষ মুহুর্তে এসে বউমেলাটি স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।
৫ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজক পরিষদের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান বইমেলা স্থগিত করার বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ মিনারটি পরিচালনার দায়িত্বে আছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে বরাদ্দ নিয়ে বইমেলা করার যাবতীয় প্রস্তুতিও নেয় প্রকাশক পরিষদ। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিটি সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন রহস্যজনক কারণে বইমেলা আয়োজনে অনুমতি দেয়নি।
সিটি করপোরেশন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার বৈঠক করেও সহযোগিতা না পাওয়ায় প্রকাশনা পরিষদ মেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার গণমাধ্যমকে বলেন, ‘বইমেলা আয়োজনে শহীদ মিনারের বরাদ্দ বাতিল করা হয়নি। যেহেতু পাবলিক প্লেসে বইমেলা হবে, তাই প্রকাশক পরিষদকে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য বলা হয়েছিল। তারা সেটা এখনো জমা দেননি।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed