সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবিরহাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, বিওপি অভিযান চালায়।
এসময় বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিব, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৭শ ৫০ টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ কর হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed