সিলেটে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী হিসেবে সিলেটে গনহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) গণ অধিকার পরিষদ সিলেট জেলা উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ সিলেট ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার আহবায়ক রহমতে এলাহী লস্কর নাঈম, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুজন, সিলেট ১ আসনে গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মোঃ শাহনেওয়াজ চৌধুরী রাহাত, সিলেট ৬ আসনের এমপি পদপ্রার্থী এডঃ জাহিদুর রহমান জাহিদ, প্রবাসী অধিকার পরিষদ নেতা আবুল মনসুর সাজু চৌধুরী, জেলা শাখার নেতা শাহীন আহমেদ, আলবাব হোসেন, হারুনুর রশীদ ও জহিরুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সাবেক সভাপতি শাহ শামীম আহমেদ অপু, মহানগর যুব সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতা মিছবাহ বিন ছাদেক, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ফখরুল ইসলামসহ অঙ্গ সংগঠন অসংখ্য নেতাকর্মী।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed