সিলেটে আবাসিক হোটেলে ফার্মেসি কর্মচারীর লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেল থেকে এক ফার্মেসির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের ১৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মো. বাবুল মিয়া (৪৮) নামের ওই ব্যক্তি সিলেটের ওসমানীনগর উপজেলার মাটিহানি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। তিনি ওসমানী হাসপাতালের নিকটবর্তী জাউয়া ফার্মেসিতে কাজ করতেন।
ফার্মেসির মালিক জীবন আহমদ জানান, শুক্রবার রাতে ডিউটি শেষে বাবুল মিয়া হোটেলে ঘুমাতে যান। ওই হোটেলে তিনি প্রায় দেড় বছর ধরে রুম ভাড়া নিয়ে থাকছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে না আসায় তাকে হোটেলে খুঁজতে গেলে রুম ভেতর থেকে বন্ধ দেখে ও সাড়া শব্দ না পেয়ে তাঁর পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙে ভেতরে বাবুলের মৃতদেহ দেখতে পাওয়া যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed