সিলেটে ৩৫৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক এক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৭ হাজার কেজি ভারতীয় চিনিসহ মো. আশরাফুল আলম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিলেট শহরতলীর মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশরাফুল ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো. হেলাল উদ্দিন ব্যাপারী ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর মুরাদপুর এলাকার চেকপোস্ট স্থাপন করে শাহপরাণ (রহ.) থানা। পরে পুলিশ ট্রাকটিকে থামিয়ে ৩৫৮ বস্তায় (১৭ হাজার ৫৪২ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫ হাজার টাকা। এসময় আটক করা হয় আশরাফুল ও বহনকারী ট্রাক।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed