সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে।
গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট সদর দলিল লেখক সমিতির সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয়।
এতে সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল আহাদ, নির্বাচন কমিশনার মোঃ আবু হায়দার ও মোঃ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায় – সভাপতি পদে শেখ লোকমান মিয়া, সহ সভাপতি পদে মোঃ সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রাশেদ, সহ সাধারণ সম্পাদক মোঃ কামরান আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন ইমন, কোষাধ্যক্ষ পদে শ্রী দিপেশ চন্দ্র পাল, প্রচার সম্পাদক মোঃ মাহবুবুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আহাদ-২, দপ্তর সম্পাদক পদে মোঃ খালেদ হোসেন, সদস্য পদে মোঃ কামাল আলী গাজী, সুমন রাজা, মোঃ মিজানুর রহমান-২, অমৃত কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শেখ লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ সহ নেতৃবৃন্দ সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed