গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা শরিফ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফ উদ্দিন (শরাফ)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরের নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ৫ আগস্টের পর সিলেটের গোলাপগঞ্জ ও মোগলাবাজার থানায় দায়েরকৃত হত্যাসহ বিভিন্ন মামলার আসামি শরিফ উদ্দিন শরাফ। এর মধ্যে মোগলাবাজার থানায় তার বিরুদ্ধে ২৩ সেপ্টেম্বর নাশকতা মামলা দায়ের করা হয়। র্যাব ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শরিফ উদ্দিনকে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed