জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সড়কের উমনপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুলাল আহমদ (৪৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন নোহা গাড়ির ড্রাইভার ছিলেন। তার ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার সাড়ে রাত ১১টার দিকে মটরসাইকেল যোগে বটেশ্বর হতে হরিপুর গ্রামের বাড়ি যাওয়ার পথে উমপুর ট্রানিংয়ে কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এদিকে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক পথচারীরা সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুলাল আহমদকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন। দূর্ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed